উত্তরদিনাজপুর

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত মোট ১২ জন

ভুটভুটির সাথে বুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হল ১২ জন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলের ইটাহার থানার পেট্রোল পাম্প সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের উপর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

        জানা যায়, এদিন রাতে ভুটভুটি করে মানাই থেকে ইটাহার যাবার পথে উল্টো দিক থেকে আসা এক বুলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় মোট ১২ জন আহত হয়। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে ইটাহার প্রাথামিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকাই ১২ জনকেই রায়গঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে পাঠানে হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। ঘটনাটি ঘিরে কিছু সময় ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। 

        এই ঘটনায় আহত যুবক মজিবুল হক জানায়, তারা ভুটভুটি করে ফিরছিল, সেই সময় এক বুলেরো গাড়ির সাথে ভুটভুটির ধাক্কা লাগে।